1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

আনোয়ারা উপজেলায় মেয়ের জামাই কর্তৃক শাশুড়ী খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহকে কেন্দ্র করে মেয়ের জামাই খুন করে তার আপন শাশুড়ীকে।ঘটনাটি ঘটেছে আজ (৯ মার্চ) আনুমানিক সকাল ০৬ টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে। নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিক একই গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানা, বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক এর সাথে তার স্ত্রী নারগিছ আকতারের পারিবারিক লেগে থাকতো।হেলাল তার স্ত্রীকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করত। এভাবে চলতে থাকলে শাশুড়ির সাথে মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিকের নিয়মিত কথা কাটাকাটি হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী সাথে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ীর সাথে মেয়ের জামাই এর পূণরায় ঝগড়া বাঁধে।এসময় ঘটনার এক পর্যায়ে মেয়ের জামাই লোহার রড দিয়ে শাশুড়ীকে আঘাত করলে ঘটনাস্থলেই শাশুড়ীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও স্থানীয়রা জানান। এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনার আইনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com