1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখলকারী নারী সমন্বয়ক গ্রেফতার

আব্দুস সাত্তার, টাঙ্গাইল
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৮ বাসাইল সখিপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাড়ি দখলকারী সেই নারী সমন্বয়ক মারইয়াম মোকাদ্দাস মিস্টিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরার দায়ের করা মামলায় সোমবার রাত ১২টার দিকে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক মারইয়াম মোকাদ্দাস মিস্টিকে গ্রেফতার করা হয়।টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।সাবেক এমপির ভবনটি দখলের অভিযোগে মিস্টি রোববার রাতে আটকের পর সদর থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন। জানা গেছে,শনিবার রাতে সাবেক এমপির স্ত্রী রওশন আরা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ভাঙচুর লুটপাট ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়,শনিবার সাবেক এমপির ৫তলা ভবনের গেইট ভেঙে পূর্বপরিকল্পিত ভাবে মিষ্টিসহ ৮-৯ জন সন্ত্রাসী বাহিনী ১৭ জন পাগলকে তার বাসায় ঢুকিয়ে দেয়।এসময় নগদ ৫ লাখ টাকা,১০ভরি স্বর্নলংকার লুটপাট করে নিয়ে যায় এবং ১০কোটি টাকা চাঁদা দাবি ও ৫০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করেন।এ অভিযোগের ভিত্তিতে শহরের পশ্চিম আকুরটাকুড় পাড়ার হাউজ এলাকা থেকে মিস্টিকে পুলিশ গ্রেফতার করে।মারইয়াম মোকাদ্দাস মিস্টি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের দোহার জশিহাটী গ্রামের বাসিন্দা।তিনি টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com