1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত ঈশ্বরদীতে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন ধামইরহাটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো জামায়াতের সাংসদ- এনামুল হক দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হাইকোর্টের নির্দেশে পবিপ্রবিতে বিএসসি ইন এএইচ ডিগ্রি বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল গত সাত মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কনটেইনার পরিবহন শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে মোংলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত দুই ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

এবার ট্রেনে শিশু ধর্ষন 

আব্দুল্লাহ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় রেলওয়ে অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

 

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী গণমাধ্যমকে জানান, রাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী লালমনির এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট ওই শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে আনুমানিক  সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগী শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।তবে এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com