1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

চিরিরবন্দরে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক

afsarali khan
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে নব বিবাহিতা ৩ দিনের স্ত্রীকে গলা টিপে শাসরোধ করে হত্যা করায় স্আবামীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। থানা সুত্রে জানা যায়, উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের হযরতপুর মালাইপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ আব্দুর রহিম (২৩) তার নব বিবাহিতা স্ত্রী তানিয়া আকতারকে (১৬) কে গত ৯ মার্চ রবিবার দিবাগত রাত ২ টা হতে আড়াইটার মধ্যে নিজ শয়নঘরে গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। এসময় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিগণ ঘুম হতে টের পেয়ে এগিয়ে এসে ঘাতক ¯^ামীকে আটক করে পুলিশে সংবাদ দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারপুর্বক সুরতহাল করে ও ঘাতককে আটক করে। এ ঘটনায় মেয়ের মা মনজিলা বেগম জানান, তার মেয়ে তানিয়া আকতারের গত ৬ মার্চ বৃহস্পতিবার রাতে বিয়ে হয়েছে। গত ৮ মার্চ শনিবার জামাইসহ মেয়ে শ^শুর বাড়িতে গেছে। তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। ঘাতক ¯^ামী আব্দুর রহিমের মা রশিদা বেগম জানায়, তার ছেলে বউকে মেরে ফেলে তাকে জানিয়ে পালানোর চেষ্টা করেছিল। তার চিৎকারে প্রতিবেশিগণ এগিয়ে এসে ছেলেকে আটক করে। মামলার বাদি মেয়ের পিতা আবু তালেব জানান, তার মেয়েকে তার জামাই হত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ জানান, এ ব্যাপারে মেয়ের পিতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। হত্যাকারি প্রাথমিক পর্যায়ে হত্যার কথা ¯^ীকার করেছে। বিষয়টি আরো তদন্ত করে ও ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com