1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

শিবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্য গ্রেফতার

নামুজা-বুড়িগঞ্জ প্রতিনিধি (বগুড়া)
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বগুড়া শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় তাদের আদালতের পাঠানো হয়। এর আগে শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের রংপুর মর্ডান মোড়, দিনাজপুরের হাকিমপুর, বগুড়া সদর ও শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার রিপন মিয়া, লিটন মিয়া ও মুক্তার হোসেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দেলোয়ার হোসেন, বগুড়া জেলার কাহালু থানার ইউনুছ আলী, নওগা জেলার রানীনগর থানার ময়নুল প্রাং, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মোমিনুল ইসলাম, রংপুর জেলার মিঠাপুকুর থানার দুলাল মিয়া, গাজিপুর সদর থানার বেলাল হোসেন, জয়পুরহাট জেলার কালাই থানার রাসেল, বগুড়া সদর থানার এনামুল হক ও আব্দুল বারী। অভিযানে অংশ নেওয়া শিবগঞ্জ থানার এসআই আল- মামুন জানান, গরু চুরির ঘটনায় রিপন নামের যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে তার দেওয়া তথ্য মতে বাকী ১১জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, বাংলাদেশ দন্ড বিধির ৪৪৭ ও ৩৮০ ধারায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে একটি মিনি ট্রাক ও ২টি ষাঁড় গরু উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com