1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কাফির ঘরে আগুন দেয়ার পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

মোঃ ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজামান কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই নেতা শাহাদাত হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় কাফির ফেসবুক পেইজে বিভিন্ন কন্টেন দেখে প্রতিশোধ পরায়ন তার বাড়ি পুড়িয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুই নেতা। সোমবার বিকাল তিনটায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ। তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুইজন বরিশালের দুই কলেজে অধ্যয়নরত। তাদের মধ্যে শাহাদাত হাওলাদারের বাড়ি আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে ও মাহফুজ মোল্লার বাড়ি কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে। ১২ ফেব্রুয়ারী রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা দুইজন বরিশাল থেকে বাসযোগে আমতলীর বাদুরা আসেন। সেখানে পূর্বপরিচিত একটি দোকান থেকে ৫ লিটার ডিজেল কিনে রাত সাড়ে বারোটায় মোটরসাইকেল যোগে কাফির বাড়ির আশে পাশে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তাদের ক্রয়কৃত ডিজেল কাফির ঘরের চাল এবং রান্না ঘরে ছিটিয়ে দেন। এরপরে মাহফুজ ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে সটকে পরেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কলাপাড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে গতকাল রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অ়ভিযানে শাহাদাতকে বরিশাল থানা এলাকা হতে এবং মাহফুজকে পটুয়াখালী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার আরও জানায়, এঘটনায় ইন্ধনদাতা, অর্থ যোগানদাতা সহ সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com