1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আনোয়ারা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিউবওয়েলের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার হামলায় সালামত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়। মঙ্গলবার (১১ মার্চ) আনুমানিক ৪ টায় উপজেলার বটতলী ইউনিয়নে চাপাতলী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের পুত্র। ঘটনার বিষয়ে নিহতের একমাত্র ছেলে আব্দুর রহমান (১৮) জানান, “আমাদের টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে আমার চাচার পরিবারের সাথে ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে আমার চাচা মোহাম্মদ আলী (৬০), চাচী সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে। এসময় গুরুতর অবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।” বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মনির হোসেন জানান, ” এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে, সাজিয়া বেগম নামের ১ জনকে গ্রেফতার করা রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com