1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর থানাধীন চর মারিয়া এলাকায় ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখ সময় অনুমান ০০:৫০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন চর মারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ১। মোঃ মেহেদী হাসান রবিন (২৮), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-লতিফাবাদ, ২। রায়হান জামান একান্ত (২৭), পিতা- মোঃ হেলাল উদ্দিন, সাং-গাইটাল, ৩। ইমতিয়াজ জাহান আকাশ (২৯), পিতা-সাইফুল ইসলাম, সাং-গাইটাল, ৪। রাগিব আবসার (২২), পিতা-মৃত জামাল আকন্দ, সাং- শোলাকিয়া ইদগা রোড, ৫। মোঃ রাকিব (২৮) পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং-গাইটাল ডুবাইল, ৬। মোঃ হাছান উদ্দিন (২০), পিতা- আঃ মালেক, ৭। খায়রুল ইসলাম (২২), পিতা- হেলাল উদ্দিন, ৮। মেহেদী হাসান (২৫) পিতা- রতন ভূইয়া, সর্ব সাং-গাইটাল, থানা ও জেলা-কিশোরগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের থেকে একটি ষ্টীলের ধারালো তলোয়ার ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মটরসাইকেল আটক করে জব্দ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com