1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

নেছারাবাদ, সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজার উপর হামলা

এসএম. তৌহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজার উপরে গত বুধবার (১২ মার্চ) রাতের অন্ধকারে দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীর ভাষ্যমতে, পিছন থেকে কয়েকজন দূর্বৃত্ত মিলে গজারি এবং লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় বেধম পেটায়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথার বেশ কিছু অংশ ফেঁটে/কেঁটে যায়। ভুক্তভোগী জানায় মাগরিব নামাজ ছারছীনা দরবার শরীফে আদায় করে সন্ধ্যা নদী পাড় হয়ে তার নিজ বাড়ী সোহাগদল ইউনিয়নের বরছাকাঠীতে আসেন। সন্ধ্যার পরে বাসা থেকে বের হলে তার উপর ১০/১৫ জন মিলে এ হামলা চালায়। তিনি কয়েক জনের নাম উল্লেখ করেন তার মধ্যে মুবিন, রাব্বি, অপু, দুলাল রয়েছে। তার উপর যখন আক্রমন হয় পকেটে ১৯০০ টাকা, মোবাইল, চশমা ছিল যা তিনি পরবর্তী পাননি। হামলায় তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরবর্তীতে কে বা কারা হাসপাতালে নিয়ে আসেন তা তিনি বলতে পারেননি। তিনি আরো অভিযোগ করেন তিনি ও তার পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। তিনি এখন বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যপারে ৪ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। থানার ওসি মোঃ বনি আমিন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন বলে জানা যায়। ইতিমধ্যে মুবিন নামের এক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com