1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

২৯ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ একজন আটক

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চৌঠা সীমান্ত থেকে ০১ জন আসামীসহ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ১০৮৭০ পিস,ভারতীয় ফেন্সিডিল-০৫ বোতল এবং ভারতীয় জিরা- ০১ কেজিসহ আটক করেছে বিজিবি। ১৫ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চৌঠা বিওপি’র টহল কমান্ডার নম্বর- ৫৩২৮০ হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২৯৬/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগানের মধ্য হতে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ১০,৮৭০ পিস, ভারতীয় ফেন্সিডিল- ০৫ বোতল এবং ভারতীয় জিরা- ০১ কেজিসহ মোঃ নুর আলম শাহীন (৩৫), পিতা- মৃত ছলিম উদ্দিন,গ্রাম-বাকুন্ডা, ডাকঘর-দেশমা, থানা- বিরামপুর ও জেলা- দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১৬,৩৩,৫০০/- টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com