1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

বরগুনায় পথ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বরগুনায় এক পথশিশুকে ধর্ষণচেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার সাত দিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোসলেম আলী (৬৫) নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে পৌরশহরের নয়াকাটা এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় মোসলেম আলীকে। গ্রেফতারকৃত বৃদ্ধ মোসলেম আলী সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী পথশিশুটি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজার এলাকার বাসিন্দা। শিশুটির বাবা ভিক্ষুক ও মা মানসিক প্রতিবন্ধী। সে শহরের বিভিন্ন জনবহুল স্থানে এবং বরগুনা সদর হাসপাতাল এলাকায় ভাসমান অবস্থায় থাকতো। স্থানীয় ঝাল মুড়ি বিক্রেতারা বলেন, অভিযুক্ত মোসলেম আলী বরগুনা সদর হাসপাতাল কম্পাউন্ডে ঝালমুড়ি বিক্রি করতেন। গত ৭ মার্চ বরগুনা জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশের গেটের কাছে পথশিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার পাশবিক নির্যাতনের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মুক্তার বাবা আজাহার উদ্দিন ঘটনার বিষয়ে বলেন, পুশিল আমার বাড়ি গিয়ে আমাকে ডেকে থানায় নিয়ে আসে। থানায় এসে আমার দুই মেয়ে ও মোসলেমকে দেখি। থানায় এসে শুনছি আমার মেয়ে মুক্তাকে ধর্ষণ করছে মোসলেম। এ ঘটনার বিষয়ে অভিযুক্ত মোসলেমের স্ত্রী বলেন, এটা ষড়যন্ত্র আমরা মহিলারা মহিলারা ঝগড়া করি। ঝাল মুড়ির দোকান নিয়ে হেলাল প্রায়ই ঝামেলা করত। আমার স্বামী সড়ল সোজা কি বলবো ষড়যন্ত্র কইরা এইরোম একটা বিপদে হালাইছে এহোন আমি চারটা এতিমেরে কি খাওয়ামু। আমার স্বামী সাথে বিগত-১০ বছরের মধ্যে কোন শারীরিক সম্পর্ক নাই। শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোনও ছিল। সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় নিয়ে গেলে শিশুটি নিজেই অভিযুক্ত মোসলেম আলীকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে নির্যাতিত শিশুটিকে উদ্ধার এবং তার দেওয়া বর্ণনা অনুযায়ী তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক বৃদ্ধকে শিশুটি শনাক্ত করায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, শিশুটিকে হাসপাতালে ভর্তি না দেখিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। এবিষয় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুঠো ফোনে বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। আজকে শুনলাম মুক্তা নামে কেউ হাসপাতালে ভর্তি ছিল না। এটা বাহিরের একটা পথশিশু কিভাবে হাসপাতালে আসলো তদন্ত করে দেখা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com