1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

মির্জাপুরে সেই শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরুজ গ্রেফতার

আব্দুস সাত্তার টাঙ্গাইল
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরের কুড়িপাড়া গ্রামে গত ১৭ফেব্রুয়ারী ২য় শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া শিশু ধর্ষণের প্রধান আসামি সিএনজি চালক ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে ধর্ষক ফিরোজ মিয়াকে পালাতে সহযোগিতা করা এবং ভুক্তভোগী পরিবারের উপর প্রতিনিয়ত প্রভাব বিস্তার করার অভিযোগে ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে সীমান্তবর্তী মেহেরপুর জেলার গাংনী থানার রামনগর গ্রামে অভিযান চালিয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পিতা-পূত্র দুজনেরই পাসপোর্ট উদ্ধার করা হয়।উল্লেখ্য ঘটনার এক সপ্তাহ পর এলাকার কতিপয় কিছু মাতব্বর ঘটনাটি দফারফা করতে ভুক্তভোগী পরিবারের উপর প্রভাব খাটিয়ে সালিশ মীমাংসায় বসাতে বাধ্য করেন।পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা ৫জনের নাম উল্লেখ পূর্বক ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রোববার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোশারফ হোসেন বলেন,অন্যতম প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে,ঘটনায় প্রভাব বিস্তার করা অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।     এদিকে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত ৩দিনের রিমান্ড মন্ঞ্জুর করেছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com