1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

সিরাজগঞ্জ বেলকুচিতে মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্ব: সংঘর্ষে নিহত ১

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের চাঁদা উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) ইফতারের পূর্বে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত আজাহার আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ মার্চ) সকালে তিনি মারা যান। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ছোট সগুনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজ চলছে। গ্রামবাসীর কাছ থেকে চাঁদা সংগ্রহ নিয়ে আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার ইফতারের পূর্ব মুহূর্তে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com