1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

গলাচিপায় ইউএনও’র ফেসবুক পেইজ হ্যাক হওয়ায় সংবাদ সম্মেলন

মো. রেদওয়ান তালাল
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ Uno Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক হয়েছে। ইউএনও মিজানুর রহমান এ বিষয়টি রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার পর জানতে পারেন। পরে তিনি রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আজ (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে আমার অফিসিয়াল ফেসজবুক পেইজ Uno Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর তারা (হ্যাকাররা) এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করেছি।’
এদিকে Uno Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) এর ফেসবুক পেইজ হ্যাক করে রবিবার (১৬ মার্চ) রাতে যা লেখা তা হুবহু তুলে ধরা হলো-
‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?
বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। who is free from it?যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।
মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরী। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে?
সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। Every dog has its barking.
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com