1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

পানছড়িতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

ইসমাঈল হোসেন (রাজু)
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল পাঁচটা হতে উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া ( সাবেক এমপি)। এসময় প্রধান অতিথি গত ১৭ বছরের স্বৈরশাসন নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, স্বৈরাচারের আমলে গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যানরা ঘুষ দিয়ে চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষদের ঠকিয়েছে। কোন নেতাকর্মী যদি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়, আমরা দলিয় ভাবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবো। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সি: সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি সভাপতি মোঃ আবুল হোসেন, এছাড়াও জেলা, উপজেলার সহস্রাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com