1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আমতলীতে দুই ডাকাত গ্রেপ্তার।

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে আমতলী পৌর শহরের বটতলা এলাকায় চলাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে আমতলী থানার টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ডাকাত সর্দার সামসুল আলম চৌকিদারের বাড়ী কলাপাড়া উপজেলার নিজামপুর গ্রামে। তার বাবার নাম আমজেদ চৌকিদার। অপর ডাকাত এবলাচের বাড়ী আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মন্নান হাওলাদার।আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তজেলা ডাকাত দলের সর্দার ও সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com