1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

আলীকদমে ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৪

আবু ছিদ্দিক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ব‌্যাপারে বুধবার ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় আসামীদের আটক করেছে। আটককৃতরা হলো মংচাপাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০), আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। তারা সকলেই নয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়র্ডের বাসিন্দা। এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রীটি মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার সময় অভিযুক্তরা ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে একেরপর এক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রী তামাক ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরে জ্ঞান ফিরলে বাড়িতে গিয়ে পিতা-মাতাকে ঘটনার বিষয়ে জানায়। এ ঘটনার পর অভিযুক্তরা মামলা না দিতে ভয়ভীতি প্রদর্শন করে। জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com