1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগাতিপাড়া আ.লীগ নেতা আব্দুল ওয়াহাব ফের আটক

স্টাফ রিপোর্টার (নাটোর)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাবকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দয়ারামপুর বাজারের ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। আব্দুল ওয়াহাব উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ‘আসামি বিরুদ্ধে একাধিক মামলা রুজু আছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না।’ উল্লেখ্য, এর আগে গত বছরের ২ অক্টোবর সন্ধ্যায় আব্দুল ওয়াহাবসহ আরেকজন আ’লীগ নেতাকে ২০২২ সালের ৫ মার্চ বিএনপির এক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। পরদিন দুপুরেই জামিনে মুক্তি পান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com