1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নাসিরনগরে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল (জুম্মাহাটি) গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। অভিযানে মো. রহমত আলী (৫৮) ও তার স্ত্রী মোছা. নুরজাহান বেগম (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহমত আলী (৫৮) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল (জুম্মাহাটি) গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে এবং মোছা. নুরজাহান বেগম (৪৫) রহমত আলীর স্ত্রী ও সায়েদ মিয়ার মেয়ে। বিশেষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো. মাসুদ মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাসিরনগর থানাধীন ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল (জুম্মাহাটি) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বসতঘর তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে আসা হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com