1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

অবৈধভাবে বালু ব্যবসা করার অপরাধে সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

অবৈধভাবে বালু স্তুপ করে ব্যবসা করার অপরাধে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে যমুনা নদের রসপাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ‌। আদালত রাকিব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল এলাকায় যমুনা নদী থেকে রাকিব এন্টারপ্রাইজের রাকিব দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু স্তুপ করে ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল রসপাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অবৈধভাবে বালু স্তুপ করে রেখে ব্যবসা করার অপরাধে হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, অবৈধভাবে বালু ব্যবসা করার অপরাধে রাকিব এন্টারপ্রাইজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com