1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

অপহরণের ছয়দিন পর ব্যবসায়ী উদ্ধার, পাঁচজন গ্রেপ্তার

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ছয়দিন পর ব্যবসায়ী নয়ন দাসকে (২৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। নয়ন উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে। নাসিরনগর থানা ওসি মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়ন দাসকে উদ্ধার করা হয়েছেন, এঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারের ব্যাপারে বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে। জানা যায়, গত রোববার (১৬ই মার্চ) সকাল ১০টার দিকে ফান্দাউক বাজারে থেকে অপহরণ করা হয় ব্যবসায়ী নয়ন দাসকে। সকালে দোকানে যাওয়ার পরপরই মাইক্রোবাসে করে কিছু অপরিচিত লোক এসে নয়নের পরিচয় নিশ্চিত হয়ে তাকে গাড়িতে করে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিল নয়ন দাস। অপহরণের পর চক্রটি নয়ন দাসের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ২৪ ঘন্টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। ঘটনাটি জানার পর থেকেই নয়ন দাসকে উদ্ধারে অভিযানে শুরু করে নাসিরনগর থানা পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গত ছয় দিন যাবত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয়ন দাসকে উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ফান্দাউক গ্রামের জানু মিয়ার ছেলে মিলন মিয়ার সাথে ব্যবসায়িক বিরোধ ছিল নয়ন দাসের। নয়নকে শিক্ষা দিতেই মিলন তার ঘনিষ্ঠজন জানু মিয়ার ছেলে মিলন মিয়া (২৫), সহযোগিতায় নয়নকে অপহরণ করে। উদ্ধার শেষে নয়নকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com