1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

মির্জাপুর উপজেলা প্রশাসনের অভিযানে ড্রাম ট্রাক সহ আটক ৩

শাকিল সিকদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
২২-০৩-২৫ তারিখ ১৬:০০ ঘটিকা হতে ২৩-০৩-২৫ তারিখ ০২:০০ টা পর্যন্ত একটানা ১০ ঘন্টা মির্জাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি পয়েন্ট হতে ৪জনকে আটক করা হয় এবং অন্য পয়েন্টগুলোতে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব না হলেও পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। আটককৃত রাজিব শিকদার, পিতা: আবুল হোসেন সিকদারকে ৫,০০,০০০/- টাকা, আহাদ হোসেন, পিতা: লুৎফর রহমানকে ১,০০,০০০/- টাকা, সরোয়ার হোসেন, পিতা: নুরুল ইসলামকে ২,০০,০০০/- টাকা এবং হৃদয়, পিতা: কবির হোসেনকে ১,০০,০০০/- টাকা  ৪টি মামলায় মোট ১০,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. বি. এম. আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি জনাব মো: মাসুদুর রহমান। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে মির্জাপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com