1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

যশোরে ১৮ মামলার শীর্ষ সন্ত্রাসী জাফর আটক

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে যশোরের আরো এক কুখ্যাত সন্ত্রাসী ১৮ মামলার আসামি জাফরকে (২৮) আটক করেছে। কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ জাফর শহরের শংকরপুর এলাকার হান্নান ওরফে তনুর ছেলে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি পুলিশ শংকরপুর বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করেছে।ডিবি পুলিশ অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এস আই খান মাইদুল ইসলাম রাজীব, এসআই বিপ্লব কুমার সরকার, সমন্বয়ে অভিযানে একটি টিম নিয়ে শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। শীর্ষ সন্ত্রাসী জাফর শংকরপুর ও রেলস্টেশন এলাকার ত্রাস। হত্যা,ছিনতাই, ডাকাতি, চাদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত সে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৮টি মামলা রয়েছে। সম্প্রতি আদালত থেকে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিছুদিন আগে শীর্ষ সন্ত্রাসী জাফর ট্যাটু সুমন, আসিফ মেহেদী সহ এলাকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোর শহরের রেল বাজার, শংকরপুর রেলগেট সহ স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। জাফরের আটক এর বিষয়ে এলাকায় সংবাদ ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেন। উল্লেখ্য কয়েকদিন আগে শহরের রায়পাড়া এলাকার থেকে আর এক শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে যশোর ডিবি পুলিশ আটক করে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com