1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

শ্যামনগরে জমিজমার বিরোধে ভাইদের মারপিটে আপন প্রতিবন্ধী ভাই কে হত্যার অভিযোগ

Mosharaf Hossain
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধে আপন ভাই ও ভাইপোদের মারধরে কাদের মোড়ল (৬৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যুর হয়েছে। রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কাদের মোড়ল (৬৫) ওই এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে। স্থানীয়রা জানান, বসতভিটা নিয়ে কাদের মোড়ল ও তার ভাই মোশারফ মোড়লসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাদের মোড়লকে তার ভাইয়েরা ঘাড়ে এবং পেট ও বুকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মাকসুদা বিবি বলেন, আমার ভাসুরদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আমার সামনে প্রকাশ্যে আমার ভাসুররা ও ভাসুরের ছেলেরা আমার স্বামীকে ঘাড় মটকিয়ে মারধর করে। কাদের মোড়লের ছেলে তৈবুর রহমান অভিযোগ করে বলেন, আমার চাচা মফিজুল মোড়লের কাছ থেকে আমরা একটি জমি কিনি। সেই জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচাদের সাথে বিরোধ বাধে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে চাচা মোশারফ মোড়ল, চাচা অহেদ মোড়ল, সহ চাচাতো ভাইয়েরা আমার পিতাকে ঘাড় মটকিয়ে (ঘাড়ে আঘাত করে) মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন তিনি। এদিকে, এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেনা জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখনো কেউ লিখতে অভিযোগ করিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com