1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু: ট্রাক চালক আটক

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ট্রাকের ধাক্কায় পিরোজপুরে আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩মার্চ) সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর মহাসড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহত মো. আরিফ সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখের পুত্র। সে একজন পেশাদার ভ্যান চালক। প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন শেখ জানান,রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর- বরিশাল মহাসড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আসা আরিফ নামে এক ভ্যান চালক ভ্যান নিয়ে মহাসড়কে বের হলে বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যান চালককে ধাক্কা দেয়, এতে ভ্যান চালক ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা:রেবেকা সুলতানা জানান,আরিফ নামে এক ভ্যান চালককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন,সদর উপজেলার খলিশাখালী গ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালককে ও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com