1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে প্রায় ৮ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার, গ্রেফতার ৩ জন

মোঃরাকিব খান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ দূষণকারী প্রায় আট লাখ টাকার ৫ হাজার ৬২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাজেদা হসপিটালের সামনে থেকে পলিথিনগুলো উদ্ধার করা হয়। রবিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো.আবু নাঈম সিদ্দিকী।গ্রেফতারকৃতরা হলেন-কাভার্ডভ্যানের চালক মো.রফিক (৫০),সহকারী মনির হোসেন (৩২) ও মো.আরিফ (৩১)। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৭৩৩৮) থেকে পাঁচ হাজার ৬২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য সাত লাখ ছিয়াশি হাজার আটশ টাকা। পরে চালক ও দুই সহকারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com