1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আলমগীর

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
জামালপুরে সরিষাবাড়ীতে ৭নং কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আলমগীর হোসেন।
গত রবিবার  দুপুরে কামরাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা করেন।
কামরাবাদ ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, গত বুধবার (১৯ মার্চ) জামালপুর জেলা প্রশাসক কার্যালয় কামরাবাদ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটে। সেই সাথে শেখ হাসিনার সরকারের মনোনীত বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানেরা এলাকা ছেড়ে পলায়ন করে। সেই ধারাবহিকভাবে কামরাবাদ চেয়ারম্যান আব্দুস সালাম জিএস পরিষদ থেকে পলাতক রয়েছেন।
যার ফলে কামরাবাদ ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই দুর্ভোগ ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশায় সকল ইউপি সদস্যরা সম্বলিতভাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্যানেল চেয়ারম্যানের মধ্যদিয়ে পরিষদের কার্যস্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন করে। যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন।
কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যাপক আব্দুল বারিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির, কামরাবাদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন মুন্না, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও মাসুদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন ইউপি সদস্য ইউনিয়নবাসীর নাগরিক সেবার চিন্তা করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এবং দায়িত্বভার নিয়েছে। সেটা তার একার পক্ষে পালন করা সম্ভব নয়। তাই সকলকেই সচেষ্ট সহযোগিতা করতে হবে এবং এই ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। তবেই জনপ্রতিনিধিরা সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে সকালেই মন্তব্য করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বক্তব্যের মাধ্যমে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com