1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

আনোয়ারা উপজেলায় ঐক্যবদ্ধ বিএনপি,উদ্দীপ্ত নেতাকর্মীরা

মো. ফয়জুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
অবশেষে দীর্ঘ মনোমালিন্যকে ইতি টেনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলায় ঐক্যবদ্ধ হয়ে পথ চলা শুরু করলেন বিএনপি’র প্রবীন ও ত্যাগী নেতারা।এতে উচ্ছ্বসিত হয়েছেন আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল (সোমবার) বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ও আনোয়ারা-কর্ণফুলীর তিনবারের সাবেক সংসদ সদস্য জনাব সরওয়ার জামাল নিজামের বাসায় এক ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই মিলনমেলা হয়।এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক সর্বজনাব মোশাররফ  হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল জাকারিয়া চৌধুরী (জকু),  সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি নেতা আখতারুন্নবী চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী , যুগ্ম আহবায়ক ও বটতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম (আবু) , যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক ভিপি, যুগ্ম আহবায়ক ও বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার,  যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী (জাহেদ), সদস্য বদিউল আলম মাইনুদ্দিন, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, কৃষকদলের সাবেক সভাপতি শিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইসহাক, মোঃ লোকমান উদ্দিন,সাবেক ছাত্রনেতা মোঃ ফরিদ, বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আজিম, সাবেক ছাত্রনেতা মিজান , গিয়াস, মোস্তাফিজ রহমান প্রমূখ।
আনোয়ারা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, আনোয়ারা কর্ণফুলীর পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। আজকে নবীন-প্রবীণের মিলনমেলা দেখে আমরা খুব আনন্দিত ও আবেগাপ্লুত। এই ঐক্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে রাষ্ট্রগঠনের ক্ষেত্রে ওনার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অনন্য ভুমিকা রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com