1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

সাভারে বাসে ডাকাতি

Rezaul karim Munna
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্তবাসে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস সাভারের রেডিও কলোনী এলাকায় পৌছালে কয়েকজন যাত্রীভেসে উঠেন। বাসটি একটু এগিয়ে সিএন্ডবি এলাকায় পৌছলে পরিবহনে থাকা যাত্রীদেরকে চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেশকিছু মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়িটি ক্যাম্পাসে নিয়ে যায়। এ সময় তারা চালককে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে রাখে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি সাভার থানা এলাকায় হওয়ায় বাসের চালক ও হেলপারসহ বাসটি উদ্ধার করে সাভার থানায় পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com