1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নাই -এডভোকেট শামসউদ্দিন

আসিফ বিল্লাহ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ শামসউদ্দিন। তিনি গতকাল (২৫ মার্চ, মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মাওঃ হারিছ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ শামসউদ্দিন বলেন, এই রমজান মাসে মানবজাতির বিধান হিসেবে পবিত্র  কুরান নাযিল হয়েছে। কুরআনে রয়েছে মানবজাতির সকল সমস্যার সমাধান। এই কুরআনের বিধান সমাজে কায়েম করার জন্য জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। কিন্তু জামায়াতের একার পক্ষে তা বাস্তবায়ন করা অসম্ভব। এজন্য ছোট বড় সকল ইসলামী দলের ভেদাভেদ ভুলে ঐকবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, যদি ইসলামপন্থীরা এক হয়ে কাজ করে তাহলে দেশে ইসলামী শাসন ব্যবস্থার পথ অনেকটা সুগম হবে। আর দেশে সুশাসন প্রতিষ্ঠা ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে সৎ ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামী শাসনই পারে সকল স্তরের মানষকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে।  কিন্তু বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এদেশের ইসলামপন্থীদের উপর অত্যাচারের স্টীমরোলার চালিয়েছে। তাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আইন সম্পাদক এডভোকেট আবুল বাশার, জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, খেলাফত মজিলেসের উপজেলা সেক্রেটারি মাওলানা মীর হেদায়াত উল্লাহ, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ শামছুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক, ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, উপজেলা সভাপতি লুৎফুর রহমান, ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ শফিক মিয়া, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন সভাপতি সোহরাব হোসেন, ধনপুর ইউনিয়ন আমীর নুর আহমদ, সলুকাবাদ ইউনিয়ন আমীর মাওলানা আমীরুল ইসলাম প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ শামছুল ইসলাম।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com