1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

বাংলাদেশের মতো সম্প্রীতির উদাহরণ কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃরাকিব খান
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। পাপ মোচনের আশায় দেশের বিভিন্ন জেলা থেকে লাখো পূণ্যার্থী অংশ নিয়েছেন এই বার্ষিক ধর্মীয় আয়োজনে। দুই দিনব্যাপী এ উৎসব শুরু হয় শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাত ২টায়, চলবে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (৫ এপ্রিল) দুপুরে স্নানোৎসব পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই আছে। বাংলাদেশের মতো এত সম্প্রীতির উদাহরণ কোথাও নেই। আশপাশের দেশের দিকে তাকালেই বোঝা যাবে। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই একসঙ্গে কাজ করে।”
তিনি আরও বলেন, “অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। নদী যেন সবসময় ভালো থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পূণ্যার্থীদের সংখ্যাও এবার বেশি ছিল। পূণ্যার্থীদের সেবা ও নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
লাঙ্গলবন্দ এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তা দেখা হবে। তবে এটা কেবল পর্যটন কেন্দ্র নয়, এটা একটি পূণ্যভূমি। ধর্মীয় অনুভূতির বিষয়টি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখা প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, স্নান উৎসব উপদেষ্টা কমিটির সদস্য শংকর সাহা ও জয় কে রায় চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
স্নান উৎসবকে ঘিরে লাঙ্গলবন্দে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্রহ্মপুত্র নদে ফুল, ধান, বেলপাতা, দূর্বা, আম্রপল্লব, হরীতকীসহ নানা পূজার উপকরণ নিয়ে পূণ্যার্থীরা স্নানে অংশ নেন। পাশাপাশি নদীপাড়ে ঘাটে ঘাটে চলে বাসন্তী পূজা। পূণ্যার্থীদের সেবায় ছিল ২০টি স্নানঘাট ও ৫৮টি সেবা ক্যাম্প। নিরাপত্তায় নিয়োজিত ছিল একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com