1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া শিবগঞ্জে সংখ্যালঘুর বাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের মামলার ১ নং আসামি রহিম গ্রেফতার

এনামুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
বগুড়া জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে শিবগঞ্জে সংখ্যালঘুর বাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামি রহিম জয়পুরহাট থেকে গ্রেফতার।
বাদী শ্রী সুইট চন্দ্র মন্ডল গত শুক্রবার ৪ এপ্রিল বগুড়া শিবগঞ্জ থানার এজাহার দায়ের করেন যে, ইং ০৪/০৪/২৫ তারিখ দুপুরে এজাহারনামীয় আগামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া পরস্পর একই উদ্দেশ্যে তাহার চাচাতো ভাই লিপন, পিতা-প্রদীপ, বাং-পরমানন্দপুর, ইউপি-আটমূল, থানা-শিবগঞ্জ, বগুড়া এর বসত বাড়ীতে অতর্কিত হামলা চালায় এবং বসত বাড়ি ভাংচুর করে। একপর্যায়ে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ বাদীর বসত বাড়ীর মেইন দরজা ভাঙ্গিয়া অনধিকার প্রবেশ করিয়া তাকে ও তার পরিবারের সদস্যগণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার বসত বাড়ীর প্রাচীর ভাংচুর, বৈদ্যুতিক মিটার, সিসি ক্যামেরা ইত্যাদি ভাংচুর করে ও বাদীর শয়ন ঘরের মধ্যে শোকেছ ও আলমারীর ড্রয়ারে রক্ষিত ৮-১০ ভরি ওজনের স্বর্নের গহনা, ও ব্যবসায়িক কাজে রাখা নগদ ৬,(ছয় লক্ষ) টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। পরবর্তীতে বাদীর খড়ের পালায় আগুন লাগাইয়া ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৪ এপ্রিল ২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৫/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; রুজু হয়।
এ সংক্রান্তে তাৎক্ষণিক ভাবে ডিবির মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ৫ এপ্রিল জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কানাইপুকুর বাজার থেকে এজাহারনামীয় ১নং আসামী মোঃ রহিম (৩৮), পিতা মোঃ মমতাজ, সাং-কুড়াহার কাঁঠালকুশি, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com