1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে গজারিয়ায় আওয়ামী লীগ নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ আটক ২

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়নের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এসব বস্তায় মোট ১৬৫০কেজি চাল ছিলো বলে জানা গেছে।
রবিবার রাত ৮টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে এই চাল জব্দ করা হয়।এসম দুই জনকে আটক করা হয়।খবর নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আটটার উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এ সময় ওএমএস ডিলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় চাল ভরার সময় হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন তিনি। এ সময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি চাল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে এভাবে বস্তার মোড়ক পরিবর্তন করা হচ্ছিলো ।বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান,গোপন সংবাদের বিত্তিতে রসুলপুর বাজারের ওএমএসের ডিলার মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্মিলিত বস্তা পরিবর্তন করে নিজস্ব মোড়ক সম্মিলিত ৩৩ বস্তায় ষোল’শ পঞ্চাশ কেজি চাল জব্দ করা হয় এবং বস্তা পরিবর্তন কাজে নিয়োজিত দুজন কর্মচারীকে আটক করা হয়। এ সময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com