1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জে ১৮ গ্রাম ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের উদ্যোগে ১৮ গ্রাম ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লা মাঠে এ টুর্ণামেন্টে হাসনাবাদ দিশারী সংঘ বনাম ইকরাশী প্রগতি সংঘ অংশগ্রহণ করে।

খেলায় প্রথমার্ধের শুরুতে প্রথম গোল করে হাসনাবাদ দিশারী সংঘের খেলোয়াররা। এর পরপরই আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলতে থাকে। দুই দলের খেলোয়ারদের তুমুল লড়াইয়ের এক পর্যায়ে ইকরাশী প্রগতি সংঘের খেলোয়াররা এক গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধে ইকরাশী প্রগতী সংঘকে ৪-১ গোলে পরাজিত করে হাসনাবাদ দিশারী সংঘ বিজয়ী হয়।

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ভ্যালেন্টাইন অর্ঘ্যের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোল্লা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার গাব্রিয়ল রোনাল্ড কস্তা।

বিশেষ অতিথি ছিলেন গোল্লা প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান টমাস রোজারিও, ইউপি সদস্য বাবু সুকান্ত সরকার, রতন রোজারিও, ক্লাবের উপদেষ্টা রঞ্জিত গমেজ, পলাশ রোজারিও, ক্লাবের সহ -সাধারণ সম্পাদক ঐশ রোজারিও সহ অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com