1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের নেতা বহিষ্কার

দেবাশীষ মন্ডল আশীষ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদলের নেতা মো. রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার (৭ এপ্রিল) নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব ও সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার অধীনস্থ নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংঠনিক সম্পাদক মোঃ রুবেল হাওলাদারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব বলেন, তার বিরুদ্ধে ‘কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে একাধিক অনলাইন সহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এবং আদালতে অপহরণ ও ধর্ষণের মামলা হয়। এই বিষয় নিয়ে উপজেলা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মো. রুবেল হাওলাদারের বিষয়টি তদন্ত সাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com