1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

দাওয়াতে গিয়ে খাওয়া শেষে টিস্যু না পাওয়ায় হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলাধীন ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল মোমিন ৩রা এপ্রিল ২০২৫ ইং তারিখে তার মৃত পিতার চল্লিশা অনুষ্ঠানের আয়োজন করে। আব্দুল মোমিন উক্ত আয়োজনে গ্রামবাসীদের আমন্ত্রণ করে, আমন্ত্রিতদের মধ্যে আশিক মিয়া (২০) নামক যুবক খাওয়া শেষে টিস্যু চাইলে আব্দুল মোমিন মিয়ার ছেলে মো:জুয়েল রানা’র (১৪)  টিস্যু দিতে খানিকটা বিলম্ব হয়। ফলে আশিক মিয়া জুয়েল রানার উপর ক্ষিপ্ত হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এমতাবস্থায় মোমিন মিয়া বাধা দিলে অভিযুক্ত আশিক মিয়া নিয়ে চলে যায়। পরবর্তীতে আনুমানিক বিকাল ৪:১৫ মিনিটে মোঃ জুয়েল রানা নিকটস্থ পাগলারহাট বাজারে যাওয়ার জন্য রওনা হলে, পথিমধ্যে আশিক মিয়া কয়েকজন যুবক নিয়ে মোঃ জুয়েল রানার পথ রোধ করে এবং পুর্বের ঘটনার জের ধরে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। তৎক্ষনাৎ আব্দুল মোমিন মিয়া সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে এবং আশিক মিয়াকে পথরোধ ও হুমকি দিতে নিষেধ করলে, আশিক মিয়া তার সঙ্গপঙ্গদের নিয়ে আব্দুল মোমিনকে কিল ঘুষি দেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। ফলে  আব্দুল মোমিন গুরুতর আহত হয়। ঘটনার শোরগোল শুনে নিকটস্থ এলাকাবাসী এগিয়ে এসে ১। মোঃ আশিক মিয়া (২০), পিতা-মোঃ লিটন মিয়া, ২। মোঃ লিমন মিয়া (১৯), পিতা-মোঃ ফজর আলী, ৩। মোঃ ফাহিম মিয়া (১৯), পিতা-মোঃ জাহিদুল ইসলাম – কে আটক অস্ত্রসহ আটক করে এবং অজ্ঞাতনামা ২ যুবক দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভুরুঙ্গামারী থানায় মোবাইলে যোগে উক্ত ঘটনা জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএস পাইপ ও ২ টি দেশীয় অস্ত্র সহ আটককৃত ৩ যুবকে গ্রেফতার করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com