1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডুতে দুই মাদক কারবারি গ্রেপ্তার ১০০ গ্রাম গাঁজা উদ্ধার

শাহীন রেজা সোহরাব
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

হরিণাকুন্ডু উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হরিণাকুন্ডু থানার সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এস আই চঞ্চল বিশ্বাস ও এ এস আই রেজয়ানুল হক সঙ্গীয় ফোর্স  রবিবার দুপুর ২:৩০ ঘটিকায় উপজেলাধীন দখলপুর পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ এম এ রউফ জানাই। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ৪ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাহাতাব উদ্দীনের এর ছেলে আমিরুল ইসলাম(২৫) এবং আসিকুলের ছেলে মোঃ শাহিন (২৩) / সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এস,আই চঞ্চল বিশ্বাস জানাই এ,এস আই রেজওয়ানুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর সিদ্দিকীয়া মাদ্রাসা এলাকার পাকা রস্তার উপর থেকে  তাদের কাছে থেকে গাঁজা  উদ্ধার  সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃত আসামীদের বিরুদ্ধে হরিনাকুন্ডু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এ ব্যাপারে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এস আই চঞ্চল বিশ্বাস ও এ এস আই রেজওয়ানুল হকের কাছে  জানতে চাইলে তারা বলেন মাদক বিরোধী অভিজান ঝিনাইদহ এর হরিনাকুন্ডু থানার সমস্ত জায়গাতে নিয়মিত ভাবে চলতে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com