1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তওফিক চৌধুরী গ্রেপ্তার

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তাওফিক চৌধুরীকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর উপজেলা গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান। তাওফিক চৌধুরী উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর  গ্রামের মৃত মোফাজ্জল হক চৌধুরী  ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পদে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি হিসেবে তওফিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তওফিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com