1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪,থানায় লিখিত এজাহার; হাসপাতালে ভর্তি-২

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার রুইয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বুধবার(৯ এপ্রিল) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে,আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন,আঃ খতিব গাইনের ছেলে মোফাজ্জেল,সাইদুল,খোকন,নাজিম গাইনের ছেলে হাসান,আঃ মান্নান গাইনের ছেলে আঃ সালাম, মেজবাহ,শাহিন,শাহাবুদ্দিন,মৃত আঃ সামাদ গাইনের ছেলে সাহেব আলী,আঃ মালেক,ইসলাম গাইনের ছেলে রুহুল আমিন,মৃত আঃ হামিদ গাইনের ছেলে পদ্মপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ হাকিম গাইন স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আমার, আমার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায়ই তারা অশ্লীল ভাষায় গালিগালাজ,জীবন নাশের হুমকী দিয়ে আসছে। গত ৯ এপ্রিল সকাল ১০ টার দিকে বাদীর জামাতা গড়কুমারপুর গ্রামের এন্তাজ আলী গাইনের ছেলে আসাদুল ইসলাম বাদীর প্রতিবেশী ভাগ্নে আজমল হোসেনের বসত বাড়ির সামনে কেয়ার রাস্তার উপর পেয়ে গালিগালাজ করে। জামাতা মৌখিক প্রতিবাদ করলে লোহার রড,জিআই পাইপ,বাঁশের রড দিয়ে মারপিট করে জখম,দা দিয়ে আঘাত করে হাঁড়কাটা রক্তাক্ত জখম করে। বাদীর ছোট ভাই শরিফুল ইসলাম ঠেকাতে গেলে মারপিট করে হাড়ভাঙ্গা ও হাড়কাটা জখম এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। বাদীর ভাই ইদ্রিস আলী গাইনের পুত্রবধূ শারমীন ও চাচাত ভাইয়ের কন্যা আনোয়ারা ঠেকাতে গেলে মারপিট করে জখম,বেআব্রু করতঃ শ্লীলতাহানি ঘটায়। এসময় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর আহত জামাতা আসাদুল ও ছেলে শরিফুলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com