টাঙ্গাইলের ভুঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বুধবার (৯ এপ্রিল ) বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৮ টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সহায়তায় নিকরাইল ইউনিয়নের যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। যমুনা নদীর প্রবাহ বন্ধ করে বালু উত্তোলন ও পরিবহন করার অভিযোগ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে বালুর ব্যবসায়ী ০৭ জনকে বিভিন্নমেয়াদে(০৫ জনকে ০১ মাস করে,০২ জনকে ০৭ দিন) কারাদণ্ড প্রদান করা হয়। নদীর প্রবাহ বন্ধ করে তৈরিকৃত রাস্তা কেটে নদীর প্রবাহ চালু করা হয়েছে। ঘটনাস্থলে রেখে পালিয়ে যাওয়া ২৮,৮৫০/- টাকা, ০৪ টি ভেকু জব্দ করা হয়।