হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ী কে ভারতীয় অবৈধ মাদক দ্রব্য ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,
১৩-০৪-২৫ তারিখ গভীর রাত ৩ ঘটিকায় এসআই (নিরস্ত্র) রতন লাল দেব সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের ২নং পুটিজুরী ইউপির দ্বিগম্বর বাজার এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করছিলেন,ঠিক তখন সময়ে ০২(দুই) জন ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় তাহাদেরকে পরিচয় জিজ্ঞাসাবাদ করেন,তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টার সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়, উপস্থিত লোকজনদের সামনে মোঃ আমিনুল হক (২৫) এবং মোঃ আমির আলী (২৭) কে তল্লাশি করলে তাদের হাতে থাকা ব্যাগ ০২(দুই)টি থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদুল ইসলাম জানান,উক্ত বিষয়ে বাহুবল থানার মামলা নং-১১, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণির ১৪(গ) রুজু করিয়া আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।