1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেলকুচিতে বর্ষবরণে বিএমপির আনন্দ শোভাযাত্রা

মোঃ জুবায়ের হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর  বিএনপি। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বেলকুচি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি মডেল কলেজে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় নানা রঙের পোশাক পরে, ঐতিহ্যবাহী মুখোশ পরে ও ঢাকঢোলের তালে তালে বর্ষবরণে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

শোভাযাত্রা শেষে মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় পান্তা ভাত, আলু ভর্তা ও ইলিশ মাছ দিয়ে ঐতিহ্যবাহী বৈশাখী আপ্যায়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক (সিরাজগঞ্জ ৫)  আমিরুল ইসলাম খান আলীম। আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা  বিএনপি’র প্রতিষ্ঠাতা হাজী জামাল উদ্দিন ভূঁইয়া ,  আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক, বেলকুচি উপজেলা বিএনপি, জনাব নুরুল ইসলাম গোলাম, সাবেক আহবায়ক, বেলকুচি উপজেলা বিএনপি, বনি- আমিন, সাবেক সদস্য সচিব, বেলকুচি জেলা বিএনপি, জনাব অধ্যক্ষ মান্নান হোসেন, আহবায়ক সদস্য,  উপজেলা বিএনপি, হাজী আলতাফ হোসেন, আহবায়ক, বেলকুচি পৌর বিএনপি , মোঃ গোলাম আজম, সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি, জনাব, মামুন হোসেন বরাদ, আহ্বায়ক সদস্য,  বেলকুচি পৌর বিএনপি, মোঃ আলম কাউন্সিলর, মোঃ মুক্তার হোসেন  সহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বর্ষবরণ উপলক্ষে পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com