1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নববর্ষের আনন্দ শোভাযাত্রা

মোঃহাসানুর জামান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম আজ ১৪ এপ্রিল-২৫ সোমবার সকাল ১০টায় পটিয়া পৌরসভাস্হ ইন্দ্রিপোল থেকে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্রবাজিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে,বাংলার সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন উপকরণ ব্যানার প্যাস্টুন নিয়ে নেচে গেয়ে এই আনন্দ শোভাযাত্রা আনন্দ ভাগাভাগি করে অংশ গ্রহণ করেন।
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব মীর মুহাম্মদ নাছির উদ্দীনের সুযোগ্য সন্তান চট্টগ্রাম তরুণ রাজনীতির আইকন জননেতা আলহাজ্ব মীর মুহাম্মদ হেলাল উদ্দিন।
সকাল ১০টায় শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি মীর মুহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে পটিয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া সরকারি কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের  মধ্যে দিয়ে শেষ হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জননেতা আলী আব্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম  আহ্বায়ক জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা,বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব সৈয়দ শাহাদাত আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক বদরুল খায়ের চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব রেজাউল করিম নেছার চেয়ারম্যান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা আলহজ্ব শহিদুল ইসলাম সাজ্জাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন সালাম মিটু,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মোঃ জমির উদ্দিন মানিক,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা মোঃ তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রবিউল হোসেন রবি সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com