1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলায় তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৯৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলায় তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার রাতে একাধিক অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন দুর্লভ (৪২), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৪৪)। সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর, ১৩ আগস্ট সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে, বিএনপির নেতা শাহিন খান ৭ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com