1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম ইমন গ্রেফতার

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (১) ফখরুল ইসলাম ইমনকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ফখরুল ইসলাম ইমন উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বজলু মিয়ার ছেলে। তিনি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল’-এ হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ৫৩ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলায় মোট ১১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অন্যান্য আসামিরা আত্মগোপনে গেলেও ফখরুল ইসলাম ইমন প্রকাশ্যে চলাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পশু হাসপাতাল মোড়ের এক চায়ের দোকানে আড্ডার সময় তাকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস আলী জানান, গ্রেফতারের সময় ফখরুল ইসলাম ইমন নিজেকে বিএনপির এক নেতার ভাতিজা বলে দাবি করেন। তবে যাচাই-বাছাই শেষে পুলিশ তার প্রকৃত পরিচয় নিশ্চিত করে। ওসি খায়রুল আলম আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে গোপনে সংগঠিত করার অভিযোগও রয়েছে ফখরুল ইসলাম ইমনের বিরুদ্ধে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com