1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো: নিয়াজ মোর্শেদ তালুকদারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো: ইয়াসিন আলম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি ০৫আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। মোঃ নিয়াজ মোর্শেদ তালুকদার নেছারাবাদ উপজেলা শুটিয়া কাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো: বাদল তালুকদারের ছেলে। পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: ইয়াসিন আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসা থেকে দারুস সালাম থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তার নামে রাজনৈতিক মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তাকে সদর থানায় স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com