1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গঙ্গানগর (ঋষিপাড়া) গ্রামের মৃত বিবেক ঋষির ছেলে লিটন ঋষি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মো.কাউসার মিয়ার ছেলে মো. নাজমুল ইসলাম। শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনন্দপুর ব্রিজের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলমের নির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সুনীল চন্দ্র সূত্রধর ও এএসআই (নিঃ) মো. খোরশেদ আলম, সঙ্গীয় ফোর্সসহ। এ বিষয়ে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, গ্রেফতারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com