1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন

MD. Jalil Mridha
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন।। গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেনবলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন নিহত দুই শিশুর মা। নিহত দুই শিশু হলো- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া ও সালেহা বেগম দম্পতির সন্তান। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর আলেয়া বেগমের কথাবার্তা ছিল অসংলগ্ন এবং তার হাতে ছিল তাজা কাটা দাগ। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ঘরে থাকা বঁটি দিয়ে তিনি তার দুই সন্তানকে হত্যা করেছেন। নিহতদের স্বজনরা জানান, আলেয়া বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেন সমস্যায় ভুগছিলেন। তবে তার মানসিক সমস্যা ছিল কি না, তা নিশ্চিত করে বলা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কেন বা কী কারণে মা নিজ সন্তানদের হত্যা করলেন, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২০ এপ্রিল) আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com