1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনের চাঞ্চল্যকর মাসুদ হত্যার প্রধান আসামী আল-আমিন গ্রেফতার

Gias Uddin
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার আবুবকরপু ইউনিয়ন হাসানগঞ্জ এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ হত্যাকান্ডের প্রধান আসামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল-আমিন কে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ। এ বিষয়ে আজ দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার বলেন, চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার আবুবকরপুর ইউনিয়ন দুলার হাট থানার হাসানগঞ্জ এলাকায় গত ৪ এপ্রিল সকাল সারে ১১টার দিকে মৃত হানিফ মাস্টার এর ছেলে আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন ও তার সঙ্গীয় ৩০/৪০ জন সন্ত্রাসি দিন মজুর মাসুদকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় আহত হয়েছেন ওই পরিবারের অন্তঃস্বত্তা নারীসহ আরো ৬ জন। নিহত মাসুদ ওই গ্রামের আবদুল খালেকের ছেলে ও ঢাকা সাভার এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার পরপরই আসামী আল-আমিনসহ সাথে থাকা অন্যান্য আসামীরা ঘটনাস্থল হতে দ্রুত চলে যায়। ঘটনার পরপরই নিহত মাসুদের ভাই দুলারহাট থানায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামে আরো ২০জনকে একটি হত্যা মামলা দাযরে করেন। ঘটনার দিনই দুলারহাট থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে ৯ জন আসামীকে ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করে। তিনি আরো বলেন,ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, মহোদয়ের দিক-নিন্দেশনায় তদন্ত কর্মকর্তাসহ দুলারহাট থানা পুলিশের একটি টিম এজাহারনামীয় ১নং আসামী মোঃ আল-আমিন কে ঘটনার ১৫ দিন পর ডিএমপি, ডিবির সহায়তায় ঢাকা মতিঝিল থানা এলাকা হতে গ্রেফতার করে। এজাহারে বাদী উল্লেখ করেন যে, আসামী আল-আমিন ভিকটিম মাসুদ এর বাসায় গিয়ে ২,০০,০০০টাকা চাঁদা দাবী করে। মাসুদ চাঁদা দিতে অস্বীকার করায় আসামী আল-আমিন তাহার সাথে থাকা অন্যান্য আসামীদের নিয়ে ভিকটিম মাসুদকে পিটিয়ে হত্যা করে। উল্লেখ্য যে, আসামী আল-আমিন দুলারহাট থানাধীন আবুবক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com