1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

লক্ষীপুরে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৬ জন গ্রেপ্তার

মুশফিকুর রহমান সৈকত
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের চার জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি করে চার শিক্ষার্থী হত্যা, বিস্ফোরক ও পুলিশের করা মামলায়সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিরা হলেন- সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, রায়পুর ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ, কমলনগর উপজেলার সবুজ মেম্বার, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, রামগতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মী। গ্রেপ্তার মীর শাহ আলম সদর উপজেলার হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাগর কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক। এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন পৌর আওয়ামী লীগের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেন স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানা এলাকা থেকে জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের ছয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মীর শাহ আলম সম্প্রতি শেখ হাসিনার সাথে হোয়্যাটসপসহ বিভিন্নভাবে লক্ষ্মীপুরের অন্যদের সাথে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। পুলিশ সুপার আকতার হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অন্যায়কারী কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com